Breaking News
Home / TRENDING / কামাক্ষাতেও বাধ সাধল করোনা, বাতিল হল অম্বুবাচীর মেলা

কামাক্ষাতেও বাধ সাধল করোনা, বাতিল হল অম্বুবাচীর মেলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নভেল করোনা ভাইরাসের সংক্রমণের জেরে কঠিন সিদ্ধান্ত নিল কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ। প্রতি বছর অম্বুবাচীর সময় অসমের এই শতাব্দীপ্রাচীন মন্দিরে এক বিরাট মেলার আয়োজন করা হয়। কিন্তু এবার ঘরোয়া ভাবে এই উৎসব আয়োজিত হলেও মেলা তথা মন্দিরে কোনও ভক্ত, সন্ন্যাসী, সাধু কিংবা সন্তকে প্রবেশাধিকার দেবে না মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহামারী করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে এবার তারা মেলার আয়োজন করছেন না।

অম্বুবাচী তিথি শেষ হলে প্রতিবছর সেখানে ধুমধাম করে মন্দিরে কামাখ্যা (Kamakhya Temple) মায়ের পুজো হয়, বসে বিরাট মেলাও। কিন্তু এবার যেহেতু মহামারীর দাপট, তাই এবার কামাখ্যা মন্দিরের পুজো কিংবা অম্বুবাচী মেলায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। মন্দির কমিটি জানিয়েছে, মেলার আয়োজন না করা গেলেও। প্রাচীন রীতি নীতি মেনে মা কামাখ্যার পুজো হবেই। তাতে কোনও ত্রুটি বিচ্যুতি রাখা হবে না।

ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অসমের (Assam) কামাখ্যা মন্দির এক পবিত্র স্থল। প্রতিবছর কয়েক লক্ষ মানুষ অম্বুবাচীর মেলা দেখতে আসেন। ভক্তিভরে পুজো দেন কামাখ্যা মায়ের মন্দিরে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাই এবার মেলা কিংবা মন্দিরে কামাখ্যা মায়ের দর্শন করতে আসতে পারবেন না কেউ। চলতি মাসের ২২-২৫ জুন পর্যন্ত অম্বুবাচীর তিথি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *