জয় ঘোষ। জোর করে জয় শ্রীরাম বলানো ও সেই রাম নামের অছিলায় আম আদমিকে গণপিটুনি প্রসঙ্গে অমর্ত্য সেনের কথার কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুর চড়িয়ে তিনি বলেন, “উনি পশ্চিমবঙ্গকেই ঠিক মতো জানেন না । পশ্চিমবঙ্গ বা ভারতের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ধারণা আছে কি ? গ্রামে গ্রামে জয়শ্রী রাম ধ্বনি শোনা যায় । এখন গোটা পশ্চিমবঙ্গই এটা বলে।” দিলীপ ঘোষ আরও বলেন, “অর্মত্যবাবু যে বাংলাকে জানতেন। আমার মনে হয় সেই বাংলা পাল্টে গিয়েছে। আজকের গ্রাম বাংলায় উনি যান। উনি অনেক দিন গ্রামের মানুষকে দেখেননি। কিছু সোকলড বুদ্ধিজীবী বানানো মানুষকে দেখেছেন। বাংলাকে দেখেননি। আজকের বাংলাকেও দেখেননি”। উল্লেখ্য, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের নাম না করে অমর্ত্য সেন বলেন, “লোককে মারধর করতে হলে ওটা (জয়শ্রী রাম) বলানোর চেষ্টা করা হয় । না বললে মারধর করা হয় । বাঙালি সভ্যতার সঙ্গে এর যোগ আছে বলে আমার কোনও ধারণা নেই ।” জয় শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে আক্রমণাত্মক দিলীপ বলেন, “জয়শ্রী রাম নিয়ে যেটা বলছেন, সেটা যে প্রাচীন বাঙালির বক্তব্য, এরকম শুনিনি। এটা ইদানিং আমদানি করা হয়েছে ।” এদিন জবাবে মেদিনীপুরের সাংসদ বলেন “আজকের বাংলা জয় শ্রীরামের বাংলা। যে কোনও গ্রামে চলে যান মহিলা, শিশু সবাই জয় শ্রীরাম বলছে। উনি যেটা বলেছেন সেটা আসল বাংলা নয়। জয় শ্রীরামের বাংলা আসল বাংলা”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news