নিজস্ব সংবাদদাতা:
খারাপ আবহাওয়া, প্রবল বৃষ্টি, ধসের জেরে ফের স্থগিত রাখা হল অমরনাথ মন্দিরে যাত্রা। বালটাল এবং পহলগাম, দুটি রুটেই আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রা। এদিকে বুধবার ই অমরনাথে পৌঁছয় পঅরথম যাত্রীর দল। এবারের আবহাওয়ার খামখেয়ালীপনা চিন্তায় ফেলেছে শ্রী অমরনাথ মন্দিরের রক্ষণাবেক্ষণে নিযুক্ত আধিকারিকদের । তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই গলতে শুরু করেছে অমরনাথের শিবলিঙ্গ। আবহাওয়া এরকম থাকলে আগামি ২ সপ্তাহের মধ্যেই শিবলিঙ্গ পুরোপুরি গলে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা । তারমানে যাত্রা শুরুর একমাসের মধ্যেই ভাটা পড়বে যাত্রীদের সংখ্যায়। অগস্ট মাসে হয়তো কোনও যাত্রী ই আসবেন না। এবছর গরম শুরু হয়েছে সময়ের আগে, তারজন্যই অমরনাথ শিবলিঙ্গ এত তাড়াতাড়ি গলতে শুধু করেছে বলে মনে করছেন তাঁরা । ২০১৭তেও জুলাইয়ের তৃতীয় সপ্তাহে গলে গিয়েছিল অমরনাথের শিবলিঙ্গ ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news