নিজস্ব সংবাদদাতা
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা শশী থারুরের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত । বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে থারুরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কোর্ট। তবে আগাম অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না থারুর। প্রসঙ্গত, বুধবার এই মামলায় তদন্তকারি পুলিশ আদালতে আশঙ্কা করেন যে তদন্ত এড়াতে বিদেশে পালিয়ে যেতে পারেন শশী থারুর। পাশাপাশি, ঘটনার অন্য দুই গুরুত্বপূর্ণ সাক্ষী, এখনও থারুর পরিবারের কর্মী। ফলে তাদের ভয় দেখিয়ে তদন্ত প্রভাবিত করতে পারেন থারুর। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন জানান থারুর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news