নিজস্ব সংবাদদাতা
সোশাল মিডিয়ায় হিন্দু যাত্রীদের অসন্তোষের জেরে ২৪ ঘন্টার মধ্যেই ‘হিন্দু মিল’ নিয়ে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল এমিরেটস বিমান সংস্থা । বুধবার এমিরেটস বিমানের তরফে জানানো হয়েছিল যাত্রী সমীক্ষায় কম পছন্দ ‘হিন্দু মিলকে’ বিমানের মিল মেনু থেকে বাদ দেওয়া হবে। এরপরই, এমিরেটস সংস্থার ওয়েবসাইট, ফেসবুক পেজে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ফলে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে এমিরেটস । প্রসঙ্গত, ভারতের বাইরে যাওয়ার বা দেশে ফেরত আসার বেশীরভাগ বিমানই এমিরেটস সংস্থার ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news