Breaking News
Home / TRENDING / বিদায় অমলা শঙ্কর : আরো এক নক্ষত্রের পতন

বিদায় অমলা শঙ্কর : আরো এক নক্ষত্রের পতন

রণবীর ভট্টাচার্য

২৪ শে জুলাই বাঙালির জীবনে খুব বেদনার দিন। ৪০ বছর আগে আজকের দিনে পরলোকে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার আর আজ নিভৃতে চলে গেলেন অমলাশঙ্কর। গত বছরই ১০০ পূর্ণ করেছিলেন কিংবদন্তি নৃত্য বিশারদ অমলাশঙ্কর। অমলাশঙ্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিশ্ববিখ্যাত নৃত্য উদয়শঙ্করের সাথে। প্রয়াত সঙ্গীতশিল্পী আনন্দশঙ্কর ও অভিনেত্রী তথা প্রখ্যাত নৃত্য শিল্পী মমতাশঙ্কর তার দুই ছেলে-মেয়ে। আরো এক বিশ্ববরেণ্য সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর ছিলেন তাঁর স্বামী উদয়শঙ্করের ছোট ভাই। করোনা ক্লান্ত পৃথিবীর এই অস্থির সময়ে অমলাশঙ্করের জীবনাবসানে সত্যি এক যুগের অবসান হল।

শিল্পকলা এমন একটি ক্ষেত্র যেখানে গুরু-শিষ্য পরম্পরা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। সংস্কৃতি যে শুধুমাত্র যে কয়েকজনের উপর নির্ভরশীল এমন নয়, বরং পোশাকি ভাষায় এক সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি করা। নাচ বা নৃত্যকলা বাঙালির সাংস্কৃতিক জীবনে অন্যতম একটি অঙ্গ আর এই জনপ্রিয়তার নেপথ্যে রয়েছেন অমলাশঙ্করের মত কিংবদন্তি, যারা মাসের পর মাস, বছরের পর বছর নিরলস প্রচেষ্টায় একের পর এক শিষ্য তৈরি করে গেছেন, যারা সারা পৃথিবী মাতিয়ে রেখেছেন, বাঙালি তথা ভারতীয় মেলবন্ধন করেছেন পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে।

মাত্র এগারো বছর বয়সে এই অসাধারণ নৃত্য প্রতিভার বিচ্ছুরণ দেখেছিল পৃথিবী। ১৯৩১ এর প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে পিতা অক্ষয় কুমার নন্দীর সাথে প্যারিসে গিয়েছিলেন। প্যারিসের প্রদর্শনীতে ভারতীয় দলের হয়ে নৃত্য প্রদর্শন করেছিলেন অমলাশঙ্কর। সেই শিল্প – সংস্কৃতির মেলাতেই আলাপ হয় শঙ্কর পরিবারের সাথে। অতঃপর অমলাশঙ্কর যোগ দেন উদয়শঙ্করের ইউরোপ ট্যুরে। পরবর্তীকালে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নৃত্য দম্পতি হিসেবে বিখ্যাত হন উদয়শঙ্কর – অমলাশঙ্কর জুটি।

১৯৪৮ সালের ১৩ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল উদয় শঙ্কর ও অমলাশঙ্কর অভিনীত ‘কল্পনা’ যা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইফলক বটে। ‘কল্পনা’ বক্স অফিসে সাফল্য না পেলেও উদয়শঙ্করের নৃত্য ভাবনার এক জীবন্ত দলিল হিসেবে থেকে গিয়েছে যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। পরবর্তীকালে উদয় শংকরের নৃত্য ভাবনা, যা ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের এক অপরূপ মেলবন্ধন, তা ছাত্র ছাত্রীদের মধ্যে পৌঁছে দিয়েছেন অমলা শঙ্কর। দেশ বিদেশের অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, ছাত্র ছাত্রীর কাছে তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির অন্যতম সেরা আইকন।

উদয়শঙ্করের নাচের ঘরানা সারা বিশ্বে জনপ্রিয় করার ক্ষেত্রে অমলা শঙ্করের যে কৃতিত্ব, তা সত্যি কুর্নিশ করার মত। তারকার ছড়াছড়ি যেই পরিবারে, সেখানে স্বতন্ত্র হয়েও বিশ্ব বরেণ্য অমলাশঙ্কর। সত্যি আজ একটা শতাব্দীর অবসান! সোনায় মোড়া ১০১ বছর। অমৃতলোকে পরম শান্তিতে থাকুন অমলাশঙ্কর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *