চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের কিছু চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। এবার হেলো লাইট, শেয়ার ইট লাইট, বিগো লাইট, ভিএফওয়াই লাইটের ব্যবহার বন্ধ হচ্ছে ভারতে। ইতিমধ্যেই যে সমস্ত অ্যাপ বন্ধ করা হয়েছে, এগুলি তারই কয়েকটার লাইট ভার্সান বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত লাইট ভার্সনের অ্যাপ (App) গুলি।। মূল অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণার পরও দিব্যি ডাউনলোড করা যাচ্ছিল লাইট ভার্সানগুলি। ফলে হেলো থেকে শেয়ার ইট- সবই ইউজারের কাছে পৌঁছে দিয়ে বাজার ধরে রাখার চেষ্টা করছিল চিনা সংস্থারা। কিন্তু এবার কঠোরভাবে ‘চিনা বয়কটে’র (Boycott China) নীতি নিয়ে সেই ভার্সানও সরিয়ে দেওয়া হল।
গত ১৫ জুন চিন সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত-চিনা সেনা সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপর থেকেই চিনের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। চিনা পণ্য বয়কটের দাবি ওঠে গোটা দেশে। সেই সময় কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করে। যার মধ্যে ছিল টিকটক, জেন্ডার, শেয়ারইট, ইউসি ব্রাউজার, হেলোর মতো জনপ্রিয় সমস্ত অ্যাপ। ফের আরও কিছু চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এমন সিদ্ধান্তের মাধ্যমে বেজিংকে বুঝিয়ে দিল যে এই মুহূর্তে কোনওরকম আপসে যাবে না নরেন্দ্র মোদীর ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news