ওয়েব ডেস্কঃ
দেশে বর্তমানে আর্থিক মন্দা চলছে। এই আর্থিক মন্দার জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এবার তারই পাল্টা হিসেবে মনমোহন সিংহের সমালোচনায় বিজেপি নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, মনমোহন সিংহকে তো হাতের পুতুলের মত ব্যবহার করা হয়েছে। মোদীর আমলে দেশের আর্থিক ভিত যথেষ্ট মজবুত।
দু’দিন আগে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন, “বদলার রাজনীতি না করে মোদী সরকারের উচিত, এই পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরামর্শ নিয়ে এগোনো।” মনমোহনের এই মন্তব্যের পাল্টা হিসেবে বিজেপির আক্রমণ, ওঁর আমলে ভারতের কাঙ্ক্ষিত বৃদ্ধির হার ছিল না। কারণ কয়েকজন দুর্নীতিবাজ, স্বজনপোষণকারী মনমোহন সিংহকে পুতুল হিসেবে ব্যবহার করত।
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা চলছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের আর্থিক অনেকটাই মজবুত। যাঁরা আর্থিক বৃদ্ধি নিয়ে কথা বলছেন তাঁরাই বর্তমান পরিস্থিতির কথা না ভেবে রাজনীতি শুরু করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news