সূর্য সরকার।
উৎসবের মরশুমে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আইসিডিএস (ICDS) ডিরেক্টরেট। এ বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। চলতি মাসে উৎসবের দিনগুলিতেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বাভাবিক কাজকর্ম ও পুষ্টিকর খাদ্য বিলির কাজ যাতে চালু থাকে, এই জন্য চলবে বিশেষ নজরদারি চালানো হবে৷নির্দেশিকা সাফ জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে যাতে কোনওভাবেই প্রসূতি ও শিশুর পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে৷সেই কারণেই উৎসবের দিনগুলিতে খোলা রাখতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র৷
সদ্য শেষ হওয়া দুর্গাপুজো উপলক্ষ্যে তিন দিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। সপ্তমী, নবমী এবং দশমীর দিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ছুটি দেওয়া হয়েছিল। অষ্টমীর দিন রবিবার থাকাতে এমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল। তবে এরপর দীপাবলি ছট পুজো জগধাত্রী পুজো সহ গোটা অক্টোবর মাস জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকবে বলে জানানো হয়েছে। চলতি মাসেই কালীপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে বহু সরকারি অফিস ছুটি থাকবে৷ ফলে ওই ছুটির দিনগুলিতেও যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে৷ কেন্দ্র গুলির খোলা আছে কিনা তা দেখতে বিশেষ নজরদারি ও চালানো হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news