চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আগামী ৪ তারিখ উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। ফলে আগামী ৪ ও ৫ তারিখ দুদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা। বাদবাকি জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
অন্যদিকে ৫ তারিখে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে এবং পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ জারি করা হয়েছে। তবে যারা ইতিমধ্যে সমুদ্রের মাছ ধরতে চলে গিয়েছেন ৪ তারিখ ভোরবেলা মধ্যে যেন তারা ফিরে আসেন বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে তিনটি জেলা মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news