Breaking News
Home / TRENDING / এইমস ছেড়ে বেসরকারি হাসপাতালে কেন ভর্তি হলেন অমিত শাহ, প্রশ্ন তুললেন শশী তারুর

এইমস ছেড়ে বেসরকারি হাসপাতালে কেন ভর্তি হলেন অমিত শাহ, প্রশ্ন তুললেন শশী তারুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা আক্রান্ত হয়ে রবিবার গুরুগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি হাসপাতাল এইমস (AIIMS) থাকতে তিনি কেন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা শশী তারুর।  

বিশাল চেরিয়ান নামে এক ব্যক্তি টুইট করে বলেন, “এইমসকে ‘আধুনিক ভারতের মন্দির’ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ধারণা থেকে এটি তৈরি করা হয়েছে।” একইসঙ্গে চেরিয়ান আরও বলেন, “আধুনিক ভারত গড়ার লক্ষ্যে নেহেরুর দৃষ্টিভঙ্গি ছিল ভারী শিল্প, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থিক সংগঠন নির্মাণ করা।”

চেরিয়ানের সঙ্গে একমত পোষন করে কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি টুইটটির প্রত্যুত্তরে লেখেন, “সত্যি। কিন্তু আশ্চর্য হই যখন দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে এইমসকে বেছে না নিয়ে প্রতিবেশী রাজ্যের এক বেসরকারি হাসপাতালকে বেছে নিয়েছেন।” পাশাপাশি তিনি বলেন, জনসাধারণের আস্থা উদ্বুদ্ধ করতে সরকারি প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীদের সমর্থন প্রয়োজন।

প্রসঙ্গত, রবিবারে নিজের করোনা আক্রান্তের খবর টুইটারে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের প্রাথমিক কিছু উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *