Breaking News
Home / TRENDING / অলীক গ্রেফতার : কমিটির মধ্যেই পুলিশের খোচর!

অলীক গ্রেফতার : কমিটির মধ্যেই পুলিশের খোচর!

নীল বণিক :

ধাক্কা কাটিয়ে উঠে ‘বেইমানের’ খোঁজ করতে শুরু করেছেন শর্মিষ্ঠা চক্রবর্তী।
তাঁর মতে নকশাল নেতা অলীক চক্রবর্তীর গ্রেফতারিতে সর্ষের মধ্যেই ভুত আছে। অলীকের ভাঙড় ত্যাগের কথা কমিটির সাত- আটজন সদস্য জানতেন। তাদের মধ্যে থেকেই নকশাল নেতার সম্পূর্ন গতিবিধি ফাঁস হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন শর্মীষ্ঠা।এমনকি দাড়ি কেটে রুপ পরিবর্তন করার কথাও পুলিশ আগেই জানতে পেরেছে বলে তাঁর অভিমত। ওড়িশায় কোথায় থাকছেন? কোন ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন? সবটাই পুলিশের হাতে অগ্রিম পৌছে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। বারুইপুর পুলিশের কাছে  নির্ভূল তথ্য ছিল। ভূবনেশ্বরের হাসপাতাল থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশ। কিন্তু অলীক চক্রবর্তীকে হাসপাতালের বাইরেও নজরদারির মধ্যে রেখেছিল পুলিশ। না হলে অলীকের ভাড়া করা থাকার জায়গাতে  পৌছাতে পারত না তারা। অলীকের গ্রেফতারের পরেই কমিটির ভিতর নতুন ঝড় উঠতে শুরু করেছে। ‘বেইমানের’ খোঁজ চলছে কমিটির অন্দরেই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *