নিজস্ব প্রতিনিধি :
কুরানের উপর পিএইচডি করতে এসে হিলিতে গ্রেপ্তার বাংলাদেশী যুবক।দক্ষিণ দিনাপুরের হিলি চেকপোস্ট এলাকার ঘটনা। ধৃত যুবক শোইব আলিকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দেয় হিলির ১৯৯ নং বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা । পুলিশ সূত্রের খবর ধৃতের বাড়ি বাংলাদেশের জয়পুর হাট এলাকার শান্তি নগরের কলাই এলাকায় । তার কাছ থেকে জাল ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে ।
হিলি থানার ওসি, তাসি সেরিং শেরপা জানিয়েছেন, ধৃতকে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে ।
পুলিশ ও বিএসএফ সূত্রের খবর, প্রায় দুই বছর আগে বৈধ পাসপোর্ট করেই ভারতে এসেছিল ওই যুবক । তারপর উত্তর প্রদেশের আমরোহাতে কুরানের উপর পিএইচডি করতে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।বেশ কিছুদিন সেখানে থেকে বাংলাদেশে গিয়ে ডক্টরেট উপাধি নিয়ে ঘুরেও বেড়িয়েছে বলে খবর। এভাবেই চলছিল। ফের ভারতে প্রবেশ করতে গিয়ে হিলি সীমান্তে ধরা পড়ে যুবক । বিএসএফের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত শোইব জানিয়েছে, উত্তরপ্রদেশে থাকাকালীন এক দালালকে টাকা দিয়ে জাল পরিচয়পত্র বানিয়েছিল সে । যা দেখেই তাকে আটক করে বিএসএফ ।
ধৃত আরও জানিয়েছে, কুরানের উপর পিএইচডি করতে সে ভারতে এসেছিল । কিন্তু দ্বিতীয় বার ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news