নিজস্ব সংবাদদাতা
পুত্রের পর এবার পিতার পালা।
আইএনএক্স মিডিয়াকে নিয়ম বহির্ভূত সুবিধে দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সিবিআই একটি মামলা দায়ের করে। এবার সেই মামলাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জেরা করবে সিবিআই। আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে কংগ্রেস নেতা চিদম্বরমকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে জেরা করা হবে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে ৩০৫ কোটি টাকার আর্থিক দূর্নীতির অভিযোগে তাঁকে জেরা করবেন কেন্দ্রীয় গোয়েন্দরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news