Breaking News
Home / TRENDING / কারোনা ভাইরাসের দাপট রুখতে ১০০ কোটির অনুদান দিল চিনের আলিবাবা সংস্থা

কারোনা ভাইরাসের দাপট রুখতে ১০০ কোটির অনুদান দিল চিনের আলিবাবা সংস্থা

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাস (Karona Virus) মোকাবিলায় চিনের সবথেকে ধনী ব্যক্তি জ্যাক মা ১০০ কোটি টাকা অনুদান দিলেন। জ্যাক মা জানিয়েছেন তাঁর সংস্থা এই ধরণের প্রাণঘাতী অসুখ মোকাবিলায় ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। চিন সরকার জানিয়েছে এই অসুখ মোকাবিলায় ২ হাজার ৮১৫ কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে। তবে যে ভাবে অসুখ বাড়ছে তাতে এর জন্য আরও টাকার দরকার হবে বলে মনে করছে অর্থমন্ত্রক। যে সমস্ত চিকিৎসক এবং নার্সরা এই রোগ মোকাবিলায় দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন তাঁদের ভারতীয় টাকায় ২৫০০ টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে সরকার।

চিনের অন্যতম বড় সংস্থা আলিবাবার কর্ণধার জ্যাক মা বলেছেন, এই রোগের প্রতিষেধক তৈরির পরিকাঠামো এই মুহূর্তে তৈরি করা বৈজ্ঞানিকদের পক্ষে এই মূহুর্তে তৈরি করা মুশকিল কারণ বিজ্ঞানিদে প্রচণ্ড চাপে কাজ করতে হচ্ছে। কিন্তু প্রতিষেধক পাওয়ার কোনও সম্ভাবনা থাকলে চিন সরকারের সঙ্গে পুরোপুরি আর্থিক সহযোগিতা করতে তৈরি তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *