নিজস্ব প্রতিনিধি।
সরস্বতী পুজোর দিন মেয়ে দেখে কোনও লাভ নেই। ওইদিন মেয়ে পছন্দ করলে ঠকতে হবে। হলুদ শাড়িতে সবাইকেই একরকম লাগে। সরস্বতী পুজোর দিন নিজের কলেজে পা রেখে এভাবেই মন্ত্রীর খোলস ছেড়ে বেরোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনকি নিজের ভারী শরীর নিয়ে নিজেই একটু মস্করা করলেন মন্ত্রী মহাশয়। নিজের কলেজবেলায় ফিরে গিয়ে বললেন, তখন তো চেহারা এরকম ছিল না। তখন যারা দেখত তারা ভালোই বলত।
নেত্রী মমতাও তখন ছাত্রী। পুজোতে তাঁর ফল কাটা থেকে আলপনা দেওয়া, সব কিছুতে অবাধ বিচরনের কথাও শোনালেন শিক্ষামন্ত্রী। জি নিউজ্ বাংলার সাংবাদিক শ্রেয়সী গঙ্গোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে যে পার্থ বেরিয়ে এলেন, সেই পার্থকে চেনেন না যাঁরা তাঁকে নিউজ চ্যানেলে দেখেন। রাজনীতিকদের চেনা ছকের কথাবার্তার বাইরে এসে এদিন এক মুঠো মুক্ত বাতাস ছড়িয়ে দিলেন পার্থ। মন্ত্রীর ভিতর থেকে মানুষটাকে বার করে আনার কৃতিত্ব সম্ভবত আশুতোষ কলেজের নস্টালজিক আবহ, সারস্বত পরিবেশ আর অবশ্যই সাংবাদিক শ্রেয়সীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news