Breaking News
Home / TRENDING / স্বাস্থ্যে দুনিয়া জুড়ে জরুরী অবস্থা জারি করল ‘হু’, কেরলের পর হায়দ্রাবাদে সংক্রমণ শঙ্কা

স্বাস্থ্যে দুনিয়া জুড়ে জরুরী অবস্থা জারি করল ‘হু’, কেরলের পর হায়দ্রাবাদে সংক্রমণ শঙ্কা

নিজস্ব প্রতিনিধি।

কেরালার পর এবার হায়দ্রাবাদে করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হল। এঁরা দুজনেই সম্প্রতি চিন থেকে ফিরেছেন। তেলেঙ্গানা রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চিন থেকে ফেরার কিছুদিনের মধ্যেই এঁদের প্রচণ্ড জ্বর এবং হাঁচি কাশি শুরু হয়। তখনই তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুধু এই দুজনই নয়। আরও ১১ জনের সংক্রামিত হওয়ার আশঙ্কা আছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

এদের রক্ত এবং অন্যন্য নমুনা পুনাতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।গাঁধী হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, পুনা থেকে পরীক্ষার ফলাফল আসতে সময় লাগছে। এর ফলে বিলম্বিত হচ্ছে চিকিৎসা। তেলেঙ্গানা সরকার কেন্দ্রীয় সরকারের কাছে টেস্টিং কিট চেয়ে পাঠিয়েছে। তেলেঙ্গানা সরকারের আবেদনে সাড়া দিয়ে শণিবার গাঁধীনগর হাসপাতালে টেস্টিং কিট পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে করোনাভাইরাসের প্রদুর্ভাব প্রচণ্ড বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর আশঙ্কা রোগ যেভাবে ছড়াচ্ছে চিনে তাতে দ্রুত এই রোগ দুর্বল এবং গরীব দেশগুলিতে ছড়িয়ে পড়বে। আমেরিকা তার নাগরিকদের চিন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।ইতিমধ্যই চিন ছাড়া আরও ১৮টি দেশে ৯৮ জন মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এই প্রথম নয় ,এর আগে সোয়াইন ফ্লু, পোলিও, জিকা , এবং ইবোলা ভাইরাস যখন ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছিল তখনও এমন সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *