Breaking News
Home / TRENDING / করোনা পৌঁছলো হাওড়া কোর্ট লক আপে

করোনা পৌঁছলো হাওড়া কোর্ট লক আপে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনার করাল গ্রাস পৌঁছে গেল হাওড়া (Howrah) কোর্ট লক আপে। হাওড়া ময়দান সংলগ্ন কোর্ট লক আপের এক কনস্টেবল ও শিবপুর থানার একজন পুলিশের  গাড়ির চালক সহ আরও এক পুলিশকর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। শনিবার সকালেই এই তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরেই তাদের গোলাবাড়ি থানা সংলগ্ন আইএলএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

এর আগেও শিবপুর থানার দুই পুলিশ কর্মী ও বোটানিক্যাল গার্ডেন থানার এক পুলিশের করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের চিকিৎসা চলছে হাওড়ার বিভিন্ন হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ক’দিনে হাওড়া শহরের বিভিন্ন থানা এলাকা থেকে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয় লকডাউন আইন ভাঙার অপরাধে। পরে তাদেরকে নিয়ে আসা হয় হাওড়া কোর্টের লকআপে। যেহেতু কোর্ট লক আপে জায়গা অনেক কম তাই সেখান থেকেই কোনওভাবেই গ্রেপ্তার হওয়া ব্যক্তির থেকেও করোনা ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *