চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
শিক্ষক নিয়োগে নাম উঠে আসা মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল আসলে পদ্ম শিবিরের। এই দাবি করেছেন ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি তৃণমূলকে বিপদে ফেলতে তাপস মন্ডলকে কাজে লাগাচ্ছে বিজেপি?
উঠতে শুরু করেছে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ। আজ ( শনিবার) ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে তৃণমূল যুব নেতার এই অভিযোগ শুনে পাল্টা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্য,” জেলে যাওয়ার পর মনে হল? কেউ শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে । ”
এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও বলেন,” ও তো অনেক দিন আগে ধরা পড়েছে, এতদিন চুপ ছিল কেন? তাপস মণ্ডল বা যেই হোন, এই সব কাজ যখন করেছিলেন তখন সিপিএম, বিজেপি,তৃণমূল, কংগ্রেস মনে ছিল না? এখন পালানোর রাস্তা না পেয়ে বিজেপির নাম বলছেন!” তবে কি তাপস মণ্ডলের সাথে কী বিজেপির সত্যি যোগাযোগ আছে?
দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য,” ওর(কুন্তল) বাড়ি থেকেই তো ওএমআর শিট,মার্কশিট পাওয়া গিয়েছে, তার মানে ওর অপকর্মের প্রমাণ আছে। তাই তাপস মণ্ডল বিজেপি কিনা সেটা তো ওকেই তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। “
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news