ওয়েব ডেস্ক:
কংগ্রেস-বিজেপিকে সরিয়ে রেখে হাতে হাত ধরলেন অখিলেশ ও মায়াবতী। এই ঘটনা ঘটল দীর্ঘ পঁচিশ বছর পর। জোট করল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। সবচেয়ে বড় কথা, নজিরবিহীনভাবে কংগ্রেস-বিজেপির তোয়াক্কা না করে কার্যত পুরো আসনেই লড়ছেন অখিলেশ যাদব ও মায়াবতী।
আজ সাংবাদিকদের মায়াবতী জানান, ‘দুর্নীতিগ্রস্ত’ কংগ্রেসের সঙ্গে জোট করে লাভ নেই। সমান আসনে লড়বে সপা-বসপা। মায়াবতী বলেন, দু’দলই ৩৮টি করে আসনে লড়বে। তবে কংগ্রেসের সঙ্গে জোট না করলেও অমেঠি ও রায়বেরিলি কেন্দ্র রাহুলদের জন্য ছেড়ে রাখা হল। ওই দুটি কেন্দ্র ছাড়া কংগ্রেসের যে গতি নেই, প্রকারন্তরে বুঝিয়ে দিলেন মায়াবতী। আরও দুটি আসন অন্যান্যদের জন্য রেখে অখিলেশ-মায়াবতী জুটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news