নীল বণিক
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন আরও একজন সাংসদ। রাজ্যের শাসক দলের এই সাংসদ তথা গুজরাটের এই ব্যবসায়ীর সঙ্গে বহু বিজেপি নেতার মধুর সম্পর্ক রয়েছে। ইদানিং উত্তরচব্বিশ পরগনা থেকে তৃণমূলের টিকিটে জেতা এই সাংসদকে লোকসভায় বিজেপির বিরুদ্ধে সক্রীয় হতে দেখা যায় নি। তারপরেই এই সাংসদকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। শনিবার তাঁর খবর নিতে শুরু করেছেন সাংসদের নিজের দলের নেতারাও। সাংসদ দিল্লি না গুজরাটে রয়েছেন, সেই খবর নিতে শুরু করেছে শাসক দল। সূত্রের খবর স্বয়ং নরেন্দ্র মোদি চাইছেন তৃণমূলের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী বিজেপিতে যোগদান করুন। প্রধানমন্ত্রীর ইচ্ছেকে মর্যাদা দিতে বিজেপি নেতা মনোজ তিওয়ারি আসরে নেমেছেন। তাছাড়া গুজরাটের একটি বণিক মহলের কর্তারাও প্রাক্তন সাংসদকে বিজেপিতে যোগদানের কথা বলেছেন। প্রায় দুমাস ধরে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিজেপি নেতাদের চার, পাঁচবার আলোচনা হয়েছে। চলতি মাসেই তৃণমূলের সাংসদের সঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনা হবে। তারপরেই তাঢর বিজেপিতে আগমনের দিনক্ষন ঠিক হবে বলে সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news