ওয়েব ডেস্ক
আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৫ বিচারকের বেঞ্চ অযোধ্যা মামলার শুনানি শুনবে। প্রথমেই ৫ বিচারপতি ঠিক করবেন এই মামলার শুনানি রোজ হবে না নির্দিষ্ট দিনেই তা শোনা হবে। উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় বিতর্কিত ২.৭৭ একর জমি তিন দাবিদার- রাম লল্লা, নির্মোহী আখাড়া এবং সুন্নী ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে ভাগ করার নির্দেশ দেয়। এরপর ২০১০এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি এই মামলার দ্রুত নিশ্পত্তি চেয়ে আবেদন করেছিল উত্তর প্রদেশ সরকার। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news