Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন ছত্তিসগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

প্রয়াত হলেন ছত্তিসগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মারা গেলেন ছত্রিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী (Ajit Yogi)। শুক্রবার দুপুরে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি রায়পুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত একমাসে তিনি দু’বার হৃদরোগে আক্রান্ত হন। বুধবার ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। এদিন চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিত যোগী একসময় ছিলেন ভারত সরকারের বরিষ্ঠ আমলাদের একজন। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পর কংগ্রেসে যোগদান। নতুন রাজ্য ছত্রিশগড় গঠনের পর তিনি এখন সেই রাজ্য কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী। ২০০০-২০০৩ সাল পর্যন্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে ছত্রিশগড়ের কাজ করেছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের জেরে জনতা কংগ্রেস ছত্রিশগড় গঠন করে রাজনীতির নতুন ইনিংস শুরু করেন তিনি। কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে তাঁর শরীর। এদিন জীবনাবসান হল অজিত যোগীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *