চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
ভালোবাসা অনেক ধরনের হয়, কিন্তু এখানে আঘাত করা হয় মাতৃত্ব কে। মেয়ের সাথে এক মিষ্টি মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অভিনেত্রী ঐশ্বর্য রায়। নিজের মেয়ের ঠোঁটে চুমু দিয়ে তিনি লিখলেন ‘আমার ভালবাসা… আমার জীবন… তোমায় খুব ভালবাসি আরাধ্যা।
অভিনেত্রীর এই পোস্টকে ঘিরে প্রবল আপত্তি জানায় নেটিজেনদের একাংশ। ভারতীয় সংস্কৃতির অপমানের অভিযোগ করেন তারা। কিছু মানুষের বক্তব্য ‘এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানদের খুব ভালবাসি। কিন্তু আপনি যেটা করছেন, সেটা বাড়াবাড়ি’। আবার কিছু জনের বক্তব্য, ‘আমাদের ভারতীয় সংস্কৃতিতে এসবের স্থান নেই। এটা লজ্জাজনক!’ আবার অভিনেত্রীকে পরামর্শ দিয়ে একজন লিখেছেন, ‘প্রচুর মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন আপনি। আপনার এ ধরনের কাজকর্ম তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
কিন্তু এই কঠিন সময়ে ঐশ্বর্যর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীকে এ ধরনের নেতিবাচকতা এড়িয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news