নিজস্ব সংবাদদাতা
যাত্রী সুরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ। ১৪টি ইন্ডিগো ও গো এয়ারের বিমান পরিষেবা থেকে সরানো প্রসঙ্গে একথা বলেন বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা। তিনি বলেনইন্ডিগোরনিও ৩২০র পিডাব্লিউ ১১০০ ইঞ্জিনগুলি খারাপ বেরনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে ভারতে ইন্ডিগো কোম্পানী সবথেকে বেশী এয়ার রুট কিনে রেখেছে। ফলে ১৪টি বিমান সরিয়ে নেওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ইন্ডিগোর ৪৭টি বিমান বাতিল হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news