প্রসেনজিত ধর
বাঘ বাবাজী যেন বঙ্গ দর্শনে বেড়িয়েছেন। আজ তিনি লালগড়ে তো কালকেই পৌঁছে যাবেন মেদিনীপুর। আবার দু’দিন পরেই দুবরাজপুরে। সোমবার এখানে বাঘের পায়ের ছাপ দেখে খবর দেওয়া হয় বন দফতরকে। এদিকে,রায়মশাইয়ের এই ট্যুর প্ল্যানে নাজেহাল বন দফতর। খাঁচা পাতা, টোপ ফেলা তো দূরে থাক, উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরাতেও ধরা যাচ্ছে না বাঘ মামাকে। দেখা যাচ্ছে দিব্যি খাঁচার পাশ দিয়েই হেঁটে গিয়েছেন তিনি। এদিকে, বাঘ বেরনোর খবরে আতঙ্কে এইসব গ্রামের বাসিন্দারা। জঙ্গলে কাঠ কাটতে যাওয়া তো দূরে থাক, একা একা কাজে বেরতেও ভয় পাচ্ছেন তাঁরা। এমনকি মেদিনীপুরে জঙ্গলের পাশে রাস্তায় টহল দিতে দেখা যায় বন কর্মীদের, যাতে কোনও বিপদে না পড়েন মাধ্যমিক পরীক্ষার্থীরা। কিন্তু পায়ের ছাপ দেখা গেলেও বাঘের দেখা নাই। এরপর তিনি ফের কোনদিকে ভ্রমণে বেরোবেন জানে না কেউই। আর ততদিন রায়মশাইয়ের ভয়েই দিন কাটাবেন গ্রামবাসীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news