জয় ঘোষ:
যাদবপুরে নিগ্রহের ঘটনায় রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ আজ রাজভবনে গিয়ে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে স্মারকলিপি দেন৷ নেত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৷ ঘটনায় তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন নেত্রী।
পরে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “চারদিন আগে যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করা হয়েছিল৷ আমাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়৷ সবকিছু রাজ্যপালকে জানিয়েছি৷ রাজ্যপালকে আলাদাভাবে একটি চিঠি দিয়েছি ৷ সেদিন আমার সঙ্গে যা যা হয়েছে সবটাই জানিয়েছি রাজ্যপালকে৷ যাদবপুর থানায় FIR করেছি ৷ তবে নির্দিষ্ট কারও বিরুদ্ধে FIR করিনি ৷ কারণ সেদিন ওখানে অনেক ছেলেমেয়ে ছিল৷ আমার সেই অবস্থা ছিল না যে কাউকে চিনতে পারব৷ তবে তিনজনকে হয়তো দেখলে চিনতে পারব৷”

অগ্নিমিত্রা আরও বলেন, “এরপর লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অরিজিৎ দেবঋষি সরকারের বিরুদ্ধে FIR করব ৷ কারণ সে ফেসবুকে পোস্ট করেছে, “অগ্নিমিত্রা পালের শাড়ি ছিঁড়ে দিয়েছি ৷ যা তিনি সম্ভবত তাঁর ফ্যাশনের কাজে ব্যবহার করতে পারবেন৷ কৃতী ছাত্র বলব না কি দুষ্কৃতী জানি না, তবে আমার শাড়ি ছিঁড়ে দিয়ে সে খুব গর্বের সঙ্গে ফেসবুকে পোস্ট করছে ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷ এটা আমার পশ্চিমবঙ্গ নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news