নিজস্ব প্রতিনিধি।
সার্জিকাল স্ট্রাইকে বালাকোটের (Balakot) যে ক্যাম্প ভারতীয় সেনা গুঁড়িয়ে দিয়েছিল সেই ক্যাম্প ফের শুরু করে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেওয়া শুরু করল জৈশ-ই- মহম্মদ (Jaish-E-Mohammed)। ভারতীয় গোয়ান্দা দফতর সূত্রের খবর ২৭ জন সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে মৌলানা মাসুদ আজাহারের আত্মীয় ইউসুখ আজাহার। পুলওয়ামাতে ভারতীয় সেনাদের বীভৎস হত্যার পর জৈশ এর সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবং পরবর্তী আক্রমণ আটকাতে ভারতীয় বায়ুসেনা রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ক্যাম্পগুলি ধ্বংস করেছিল। ফের এই ক্যাম্প সক্রিয় হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দা দফতরের কপালে। গোয়েন্দা দফতরের মতে এই ২৭ জনের প্রশিক্ষকরা এসেছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের পাঞ্জাব এবং আফগানিস্তান থেকে। আগামী এক সপ্তাহের মধ্যেই এদের ট্রেনিং শেষ হলে ভারতে ঢোকার পরিকল্পনা রয়েছে এদের।
বরাবরই সন্ত্রাসবাদকে মদত দেওয়ার প্রশ্নে হাত ঝেড়ে ফেলেছে পাকিস্তান।উল্টে ভারতকে সন্ত্রাস তৈরির কারখানা হিসাবে দেখিয়েছে তাঁরা। টাকা পাচার এবং সন্ত্রাস দমন প্রসঙ্গে কিছুদিন আগে আমেরিকাও পাকিস্তানের পাশে দঁড়িয়েছে। যদিও ভারতকে নিয়মিত সন্ত্রাসদমনের কাজ করে যেতে হচ্ছে। গত বছর বেশ কিছু সন্ত্রাসবাদীকে হত্যা করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা। নতুন এই ট্রেনিং ক্যাম্পের মোকাবিলা সেনা এবং গোয়েন্দা দফতর কীভাবে করবে এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news