Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব আমেরিকা

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব আমেরিকা

নিজস্ব প্রতিনিধি।

পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ইমরান খান (Imran Khan) সরকারকে তীব্র ভৎসনা করল আমেরিকা (America)। সম্প্রতি ২৭টি দেশের সমন্বয় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যালায়েন্স’ সম্মেলনে এ বিষয়ে সরব হয়েছেন আমেরিকান রাজ্য সচিব মাইক পম্পে। তিনি বলেছেন, “সন্ত্রাসবাদ ও হিংসার শিকার হচ্ছেন বেশ কিছু দেশে সংখ্যালঘুরা।” তিনি উল্লেখ করেন, ইরাকের ইহুদী, পাকিস্তানি হিন্দু, মায়ানমারে মুসলমান ও নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হিসেবে অত্যাচারিত হচ্ছেন।

সম্প্রতি ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ছয়টি ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। যারা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। নিজের বক্তৃতায় এ কথা উল্লেখ করেছেন মার্কিন শীর্ষ আধিকারিক। পাকিস্তানে সংখ্যালঘুদের বেহাল দশার কথা উল্লেখ করে মাইক পম্পে সমর্থন পেয়েছেন নেদারল্যান্ড, ইজরায়েল, ব্রাজিল, ইউক্রেন, অস্ট্রেলিয়া ও গ্রিসের মতো দেশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *