চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আরও কিছু চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় ইলেক্ট্রকনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নিষিদ্ধ এই অ্যাপের তালিকায় রয়েছে হেলো লাইট (Helo Lite), শেয়ারিট লাইট (ShareIt Lite), বিগো লাইট (Bigo Lite) ও ভিএফওয়াই লাইট (VFY Lite)। সরকারি সূত্রে খবর, এই অ্যাপগুলি ইতিমধ্যে প্লে স্টোর থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর ৫৯টি চিনের অ্যাপ ভারতে নিষিদ্ধ করে মোদী সরকার। তবে এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের যুক্তি, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখতেই চিনের অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news