Breaking News
Home / TRENDING / যাত্রী চাপ কমাতে বিশেষ ট্রেন গুয়াহাটির পথে

যাত্রী চাপ কমাতে বিশেষ ট্রেন গুয়াহাটির পথে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

যাত্রী চাপ কমাতে ০২৩৪৫/০২৩৪৬ হাওড়া-গুয়াহাটি-হাওড়া বিশেষ ট্রেন (Howrah-Guwahati-Howrah Special Train) (ভায়া ডানকুনি) হাওড়া থেকে আগামী ৫ অক্টোবর এবং গুয়াহাটি থেকে আগামী ৬ অক্টোবর চালানো হবে। ০২৩৪৫ হাওড়া-গুয়াহাটি বিশেষ ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে দুপুর ৩.৫০ মিনিট নাগাদ ছাড়বে এবং পরেরদিন ১০.০৫ নাগাদ গুয়াহাটিতে পৌঁছবে। অপরদিকে ০২৩৪৬ গুয়াহাটি-হাওড়া বিশেষ ট্রেনটি প্রতিদিন গুয়াহাটি থেকে বেলা ১২.২০ মিনিট নাগাদ ছাড়বে এবং পরেরদিন ৫.২৫ মিনিট নাগাদ হাওড়ায় পৌঁছবে। এই সংরক্ষিত বিশেষ ট্রেনে বাতানুকূল, স্লিপারক্লাস, দ্বিতীয় শ্রেণীর ব্যবস্থা রয়েছে এবং ট্রেন বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা স্টেশনে দাঁড়াবে।

অন্যদিকে, ০১৪৪৭/০১৪৪৮ জবলপুর-হাওড়া-জবলপুর বিশেষ ট্রেন জবলপুর থেকে আগামী ৭ অক্টোবর এবং হাওড়া থেকে আগামী ৯ অক্টোবর ছাড়বে। ০১৪৪৭ জবলপুর-হাওড়া বিশেষ ট্রেনটি জবলপুর থেকে রাত ১১.৫০ নাগাদ ছাড়বে এবং ভোর ৪.৩০ মিনিট নাগাদ তৃতীয় দিন হাওড়া স্টেশনে পৌঁছবে। আবার ০১৪৪৮ হাওড়া-জবলপুর বিশেষ ট্রেনটি হাওড়া থেকে দুপুর ১.১০ নাগাদ ছাড়বে এবং দ্বিতীয় দিন ২.২৫ নাগাদ জবলপুর পৌঁছবে। এই সংরক্ষিত বিশেষ ট্রেনে বাতানুকূল, স্লিপারক্লাস, দ্বিতীয় শ্রেণীর ব্যবস্থা রয়েছে এবং বর্ধমান, দূর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, কুলটি ও কুমারধুবি স্টেশনে উভয় দিক থেকে দাঁড়াবে। ০১৪৪৮ হাওড়া-জবলপুর বিশেষ ট্রেনটি বরাকর স্টেশনে দাঁড়াবে।

একইসঙ্গে ০২৩০৩/০২৩০৪ হাওড়া-নয়া দিল্লি-হাওড়া বিশেষ ট্রেন (ভায়া পাটনা) এবং ০২৩৮১/০২৩৮২ হাওড়া-নয়া দিল্লি-হাওড়া বিশেষ ট্রেন (ভায়া ধানবাদ) আগামী ৫ অক্টোবর থেকে গতি বৃদ্ধি করা হবে। ০২৫০৮/০২৫০৭ সাপ্তাহিক বিশেষ ট্রেন দুটি শিলচর ও ত্রিবান্দ্রম সেন্ট্রালের মধ্যে চলবে। এই ট্রেন শিলচর ছাড়বে ৮ অক্টোবর এবং ত্রিবান্দ্রম সেন্ট্রাল ছাড়বে ১৩ অক্টোবর। ০২৫০৮ শিলচর-ত্রিবান্দ্রম সেন্ট্রাল সাপ্তাহিক বিশেষ ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার রাত ৮.০৫ নাগাদ শিলচর ছাড়বে এবং ০২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর সাপ্তাহিক বিশেষ ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার বিকেল ৪.৫৫ নাগাদ ত্রিবান্দ্রম সেন্ট্রাল ছাড়বে। আগাম নির্দেশ না আসা পর্যন্ত এই ট্রেনগুলি মালদা টাউন, পাকুর, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন ও হাওড়া স্টেশনে উভয় দিক দিয়ে দাঁড়াবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *