নীল রায়:
তৃণমূলের রদবদল যেন থামতেই চাইছে না! এবার রদবদল সর্বভারতীয় তৃণমূলের মুখপাত্রদের পদে। সর্বভারতীয় রাজনীতির কথা মাথায় রেখে ছয়জনকে মুখপাত্র করা হল। সোমবার প্রকাশিত এই তালিকায় রয়েছেন রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তৃণমূলের মুখপাত্রদের এই তালিকায় নাম নেই মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের।
এরই পাশাপাশি বাংলায় একটি মিডিয়া সেল গড়ে দিয়েছেন মমতা। সূত্রের খবর, ওই মিডিয়া সেলে ১৫ জন নেতা-মন্ত্রী রয়েছেন। তাঁদের মধ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়,শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আদিবাসী কল্যাণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী তাপস রায় ও তালড্যাঙরার বিধায়ক সমীর চক্রবর্তী প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news