Breaking News
Home / TRENDING / লন্ডনে নয়, তবে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন বঢড়া

লন্ডনে নয়, তবে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন বঢড়া

ওয়েব ডেস্ক:

আদালতের রায়ে কিছুটা স্বস্তি রবার্ট বঢরার। শেষ পর্যন্ত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত। তবে তিনি লন্ডন যেতে পারবেন না বলেও সোমবার জানাল হল রায়ে।

তবে প্রিয়াঙ্কা গাঁধীর স্বামী চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। নিজের রায়ে বিচারক জানান, চিকিৎসার প্রয়োজনে ছ’সপ্তাহের জন্য রবার্ট বঢড়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হল।

প্রসঙ্গত, রাহুল গাঁধীর জামাইবাবু চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে। সেই আবেদনে না করে দেয় আদালত। যদিও আজকের রায়ে আদালত তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে। এইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, রবার্টের বিরুদ্ধে যদি কোনও লুক আউট নোটিস জারি হয়ে থাকে, তাহলে তা আগামী ছয় সপ্তাহের জন্য তুলে নেওয়া হল।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢড়ার বিরুদ্ধে লন্ডনে সম্পত্তি সংক্রান্ত অর্থ তছরূপের অভিযোগ রয়েছে। যে তদন্ত করছে ইডি। বিভিন্ন সময়ে একাধিকবার তাঁকে জেরা করেছে ইডি। অবস্থার পরিপ্রেক্ষিতে আগাম জামিন নেনে তিনি। গত বুধবারও তাঁকে জেরা করেছে ইনফোর্সমেন্ট ডিরোক্টেরেট। সূত্রের খবর, আগামী মঙ্গলবার ফের তাঁর ইডির কাছে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *