নীল রায়। নির্বাচনী আদর্শবিধি উঠে যেতেই নিজের ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ, বীরভূমের পুলিশ সুপার শ্রীশ্যাম সিং, কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্ত, ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দেকে। নির্বাচনী বিধি উঠে যেতেই তাঁদের পুরনো পদে ফিরিয়ে আনলেন দিদিমনি। ব্যারাকপুরের কমিশনার হিসেবে কমিশন নিয়োগ করেছিলেন ডি পি সিংকে। কমিশনের নিয়োগ করা চার আইপিএস অফিসারকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠিয়ে দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে অনুজ শর্মাকে আইবির অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর করা হয়েছিল।
নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার করেছিল রাজেশ কুমারকে। বিধাননগরের কমিশনার নিয়োগ করা হয়েছিল এন রমেশ বাবুকে। ব্যারাকপুরের কমিশনার করা হয়েছিল সুনীল কুমার চৌধুরীকে। কোচবিহারের কমিশনার করা হয়েছিল অমিত কুমার সিংকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news