Breaking News
Home / TRENDING / “আমাদের মিথ্যাবাদী বলেছেন, সত্যিটা আপনি বলুন” অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

“আমাদের মিথ্যাবাদী বলেছেন, সত্যিটা আপনি বলুন” অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

নীল রায়।

লখনউয়ের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) চ্যালেঞ্জ জানিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক সভায় যোগ দিতে বলেছিলেন। বুধবার দুপুরে দার্জিলিংয়ের জনসভা থেকে তাঁর উদ্দেশ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন। আমাদের মিথ্যাবাদী বলেছেন, তা হলে সত্যিটা আপনারা বলুন। দেশের অর্থনীতির বেহাল দশা। কর্মসংস্থান নেই। ব্যাঙ্কেও টাকা সুরক্ষিত নয়। কেউ প্রতিবাদ করলেই তাঁর বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।” তাঁর আরও অভিযোগ, “বিজেপির বিরুদ্ধে কথা বললেই পাকিস্তানি বানিয়ে দিচ্ছে। পাকিস্তান কী আপনাদের বন্ধু?”

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ক্ষতি হবে, এমন কিছুই আমরা করতে দেব না৷ এনআরসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷ আমরা কখনই ধর্মের নামে দেশভাগ হতে দেব না৷ একজনকেও দেশ থেকে তাড়াতে দেব না৷ কেউকে তাড়াতে হলে আগে আমাকে তাড়াতে হবে৷” এনপিআর ইস্যুতে তাঁর মন্তব্য, “কেউ বাড়িতে গেলে কোন তথ্য দেবেন না৷ বাংলায় কোন ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না৷ কাউকে তাড়ানোর আগে আমাকে তাড়াতে হবে৷ আজ এখান থেকে আমি বলে গেলাম৷”

দিল্লিতে বিরোধী দলের বৈঠকে না গেলেও ঐক্যের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের বলছি, এনপিআরের বিরুদ্ধে একজোট হতে হবে আমাদের৷ কেন্দ্র এখন অনলাইনের কথা বলছে৷ মোবাইলে নাকি নাগরিকত্ব দেওয়া হবে৷ এর থেকে বড় চিটিংবাজি আর কিছু হতে পারে না৷” তিনি আরও বলেন, “মহিলাদের কেনও আপনারা সম্মান করেন না? ছাত্র-শিক্ষক আন্দোলন করলেই কেন ওদের ওপর লাঠি দিয়ে মারা হচ্ছে? কিছু বললেই জরুরি অবস্থার ভয় দেখানো হচ্ছে৷”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *