Breaking News
Home / TRENDING / মুকুলের চাপেই বাপ বলছে তৃণমূল, বুঝছে জঙ্গলমহল

মুকুলের চাপেই বাপ বলছে তৃণমূল, বুঝছে জঙ্গলমহল

নিজস্ব প্রতিনিধিঃ

প্রথম পক্ষ মুকুল। তিনি চাপ দিচ্ছেন। দ্বিতীয় পক্ষ তৃণমূল। তারা বাপ বলছে। আর তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ কখনও  দীর্ঘ সময় দলে উপেক্ষিত কোনও আদি তৃণমূল কর্মী আবার কখনও বা ছত্রধরের পরিবার। কখনও আবার আর কেউ!
মুকুল দল ছাড়ার পর এবং আদি তৃণমূল কংগ্রেস কর্মীদের বঞ্চনার কথা প্রকাশ্যে বলার পর থেকে আদিদের মন ভেজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বসে যাওয়া, হতাশাগ্রস্থ, বঞ্চিত, হারিয়ে যাওয়া সেই শুরুর দিনের কর্মীদের দলে আবার গুরুত্ব বেড়েছে হঠাৎ করে। তারা মনে মনে বুঝতেও পারছে যে মুকুলের কল্যানেই তাদের এত আদর-সোহাগ। তারা এও বুঝছে যে তারা এখন নেতৃত্বের প্রয়োজনে প্রিয়জন। তাদের কেউ কেউ পঞ্চায়েতে টিকিটও পেয়েছে।


অন্যদিকে ছত্রধরের মুক্তি নিয়ে মুকুল সরব হওয়ার পরে এবং ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গল মহলেই পঞ্চায়েতের হাওয়া ভাল নয় বুঝে বন্দি ছত্রধরের দুই পুত্রকে  চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাতাসে ভাসানো হয়েছে ছত্রধরের মুক্তির কথাও।

জঙ্গল মহলের সাধারণ মানুষ বুঝতে পারছে এসবের সলতেটা পাকিয়ে দিয়েছেন মুকুলই। ছত্রধর নিয়ে তিনি মুখ খুলতেই শাসকের বিস্মৃতির অতল থেকে ভেসে উঠেছেন ছত্রধর। শুক্রবার ঝাড়গ্রামে গিয়ে এক আদিবাসী পরিবারের আতিথ্য গ্রহন করলেন মুকুল। বাড়ির দাওয়ায় বসে সারলেন ভোজ। বললেন, দরকার হলে ছত্রধরের মুক্তির বিষয়ে তিনি কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *