ওয়েব ডেস্কঃ
কাশ্মীর ইস্যুতে রাষ্ট্র সঙ্গে ধাক্কা খেল পাকিস্তান। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার প্রতিবাদে রাষ্ট্রসঙ্ঘে যায় ইমরান খান সরকার। রাষ্ট্রসংঘ পাকিস্তানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, জম্মু-কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে দিল্লি ইসলামাবাদকেই আলোচনায় বসতে হবে।
সোমবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি দেশ পোল্যান্ড, ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে পড়ে। এই সমস্যা লাহোর ও সিমলা চুক্তির মাধ্যমে সমাধান সম্ভব। এখানে বাইরের রাষ্ট্র মধ্যস্থতা করতে পারে না। তাই যা সিদ্ধান্ত নেওয়ার উভয় দেশকে আলোচনার মাধ্যমে মিলিত ভাবে নিতে হবে।
প্রসঙ্গত, ৩৭০ ধারা তুলে দেওয়া এবং কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়। ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক দেশের কাছে যায় পাকিস্তান। কিন্তু কেউ তাকে প্রত্যক্ষ ভাবে সাহায্য করতে এগিয়ে আসেনি। এর আগে রাশিয়া, এমনকি পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত চীনও তাদের পাশে দাঁড়ায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news