জয় সরকার।
অসমের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি করার দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা শচীন্দ্রনাথ সিংহ। এদিন তিনি বলেন, “অসমের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি করার দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারাকে যে ভাবে বাতিল করেছে। তেমনই গোটা ভারতে এনআরসি করার দাবি জানাচ্ছি।” শচীন্দ্রনাথ আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় সংসদে বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে সরব হয়েছিলেন। এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভোলবদল করেছেন। শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তিনি এমন করছেন।”
বিশ্ব হিন্দু পরিষদ নেতা বলেন, “অসমে ১৯ লক্ষ মানুষের এনআরসি থেকে নাম বাদ গিয়েছে। সরকার এখনও এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিয়ে জানায়নি। কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় আমরা সেদিকে নজর রাখছি। কিন্তু, অনুপ্রবেশকারীদের নিয়ে এ রাজ্যে একটা বড় সমস্যা তৈরির পরিস্থিতি হয়েছে।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী কয়েকটি বিধানসভায় ভোট ব্যাংকের জন্য কেন্দ্রে এনআরসিকে সমর্থন করলেন না মমতা।” তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ দখলে রাখার জন্য নাগরিকপুঞ্জি বিলকে সমর্থন করলেন না। ব্যক্তি স্বার্থের জন্য বেশ কিছু অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা দিচ্ছে রাজ্য সরকার।”
অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে জনজাগরণ কর্মসূচি শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে কলকাতায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তাঁরা জনসংযোগ করবেন বলেও জানিয়েছেন শচীন্দ্রনাথ সিংহ। “হিতচিন্তক” নামে কর্মসূচিকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদ ১৭ নভেম্বর থেকে ডিসেম্বর মাস জুড়ে নতুন সদস্যপদ অভিযান শুরু হচ্ছে বলেও জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news