Breaking News
Home / TRENDING / ষষ্ঠ পে কমিশনে বেতন বাড়লেও খুশি নয় তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন

ষষ্ঠ পে কমিশনে বেতন বাড়লেও খুশি নয় তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন

নীল রায়।

ষষ্ঠ পে কমিশন (pay commission) চালুর পরেও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল কংগ্রেস প্রভাবিত সংগঠন। সোমবার রাজ্য মন্ত্রিসভা ষষ্ঠ পে কমিশনের বিষয় সবুজ সংকেত দেয়। তারপরই জানা যায় এরিয়ার বাদ দিয়ে বেতন বাড়ানো হচ্ছে। সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি অর্থমন্ত্রী অমিত মিত্র করছেন, তা কেবলই “নাম কা ওয়াস্তে”। আসলে সেই মহার্ঘভাতা যেতে চলেছে অতলের অনন্ত গহ্বরে। কর্মী মহলে ক্ষোভের আঁচ টের পেয়েই কার্যত চুপ থাকতে চাইছে তৃণমূল (TMC) সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের কনভেনর সৌম্য বিশ্বাস বলেন, “আমরা বেতন কমিশন চেয়েছিলাম। তাই স্বভাবতই খুশি! তবে রোপা না হলে সঠিক হিসেবটা বোঝা যাচ্ছে না। রোপা হলে তার পরে বিস্তারিত বলব। এর বেশি কিছু বলব না।”

এবিষয়ে আন্দোলনের হুমকিও দিয়ে রেখেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। এদিন বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। এ প্রসঙ্গে সরকারী কর্মচারীদের অপর সংগঠন স্টেট স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী বলেন, “অমিত মিত্র এরিয়ার নিয়ে কোনও গল্প করলেন না। ডিএ নিয়েও কোনও কথা বললেন না। উনি বললেন বেতন কমিশন ইমপ্লিমেন্ট হবে ২০২০ পয়লা জানুয়ারি থেকে। তাহলে ১৬ থেকে এই তিন বছরের বকেয়া কোথায়?” তিনি আরও বলেন, “এই সরকার বামেরা ২৭ মাস বকেয়া ডিএ দেয়নি বলে আন্দোলন করেছিল। আর সেই সরকারই এবার বকেয়া দিচ্ছে না। এটা মানা যায় না। আমাদের কিছু বলার আছে আমরা ঠিক সময় সেটা বলব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *