Breaking News
Home / TRENDING / অসমের তালিকা দেখে চিন্তিত বাংলার গোর্খারা, ভয় না পেতে আর্জি জানাল বিজেপি

অসমের তালিকা দেখে চিন্তিত বাংলার গোর্খারা, ভয় না পেতে আর্জি জানাল বিজেপি

ওয়েব ডেস্কঃ

কিছুদিন আগে ৩০ অগস্ট অসমে চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা থেকে প্রায় ১ লক্ষ গোর্খার নাম বাদ পড়েছে। বাংলায়ও এনআরসি করা নিয়ে বিজেপি নেতারা সরব। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে প্রচুর সংখ্যক গোর্খা সম্প্রদায়ের মানুষ বাস করে। তাই তাঁদের মধ্যেও চিন্তার ভাঁজ।

দার্জিলিংয়ে প্রচুর গোর্খা সম্প্রদায়ের মানুষ চা বাগানে কাজ করে। তাঁদের বেশিরভাগেরই বসবাসের কোনো উপযুক্ত দলিল নেই। তাঁদের মতে, এনআরসি করে গোর্খাদের তাড়ালে তা যথেষ্ট অবমাননাকর হবে। কারণ গোর্খারা কেউ বহিরাগত নন। তাঁরা ভারতেরই অধিবাসী। আবার কিছু জন এনআরসির পক্ষে মত প্রকাশ করেন। এনআরসিকে সমর্থন করে কিছু গোর্খা সম্প্রদায়ের লোক বলেন, দার্জিলিং এমন একটি ভৌগোলিক স্থানে রয়েছে যেখানে প্রচুর বাইরের লোক এসে বাস করছে। তাই এখানে এনআরসি দরকার।

১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে জানান, এনআরসির বিপত্তি নিয়ে আমরা কেউ সচেতন নই। এর ফলে প্রায় ১ লক্ষ গোর্খা নাম বাদ পড়বে। এই সংখ্যাটা অবশ্য এনআরসি অথরিটি দ্বারা নিশ্চিত নয়। এপ্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং বলেন, একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অসমের গিয়ে সেখানকার গোর্খাদের অবস্থা খতিয়ে দেখবে। ওই তালিকা থেকে গোর্খাদের নাম বাদ গেলে আমরা তার প্রতিবাদ জানাব।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এনআরসি হলে দার্জিলিং থেকে ১ লক্ষ গোর্খারা বাদ যাবে এটি একটি গুজব। এই কথার কোনো সত্যতা নেই। কতজন বাইরে বেরিয়ে যাবে তা সরকারি নথি এলেই বোঝা যাবে। তাছাড়া এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এনআরসি হলে গোর্খাদের কোনো চিন্তার কারণ নেই। তৃণমূলের প্ররোচনায় তিনি মানুষকে ভয় না পেতে আর্জি জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *