Breaking News
Home / TRENDING / অর্থমন্ত্রকের আশ্বাসের পরে প্রত্যাহার হল ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘট

অর্থমন্ত্রকের আশ্বাসের পরে প্রত্যাহার হল ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘট

ওয়েব ডেস্কঃ

 

বেসরকারি ব্যাঙ্কগুলি  সংযুক্তিকরণ এর প্রতিবাদে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সারা দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংগঠন। সোমবার অর্থসচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করে আপাতত ব্যাংক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তারা।

 

এদিন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে জানানো হয়, ব্যাঙ্ক সংযুক্তিকরণে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি করার আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রক। এছাড়া কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছে তারা। তাই অর্থ সচিবের এই আশ্বাসের পর এই ৪৮ ঘণ্টার ধর্মঘট থেকে সরে আসে ব্যাঙ্ক ইউনিয়নগুলি এবং পরিষেবা স্বাভাবিক রাখতে থাকবে বলে জানিয়েছে তারা।

 

অর্থনীতি চাঙ্গা করতে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সংযুক্তিকরণ এর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক সংযুক্তিকরণ হলে বহু মানুষ কাজ হারাবে এই আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় ব্যাঙ্ক সংগঠনগুলি। আগেই ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক অফিসারের কর্মীরা ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেল। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *