Breaking News
Home / TRENDING / প্রেসিডেন্সির ভর্তি প্রক্রিয়াতে দুর্নীতির অভিযোগ

প্রেসিডেন্সির ভর্তি প্রক্রিয়াতে দুর্নীতির অভিযোগ

সূর্য সরকার

প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়াতে বেনিয়ম, সেই অভিযোগে ফের আন্দোলনের পথে সেখানকার ছাত্র সংসদ। সোমবার প্রেসিডেন্সির পোর্টিকোতে ছাত্র সংসদের নেতারা বৈঠক ডেকেছেন বলে খবর।তাঁদের দাবি, এডমিশন টেস্টের রেজাল্ট বেড়িয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনও মেধা তালিকা নেই। এ বছর পশ্চিমবঙ্গের আর কোনও কলেজেই এরকম হয়নি। স্বভাবতই, দুর্নীতির সুযোগ রয়েছে বলে অভিযোগ উঠছে। এক্ষেত্রে অভিযোগ, গতবছরও কিন্তু কোনও লিস্ট বেরোয়নি প্রাথমিকভাবে। গত বছরেও আন্দোলন করেই মেরিট লিস্ট প্রকাশ নিশ্চিত করতে হয়েছিল প্রায় ৬০ ঘন্টা অবস্থানের পর।
আবার এবছরও একই ঘটনা।

ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতার মতো অত্যাবশ্যকীয় বিষয়েও আন্দোলন ছাড়া গতি থাকবে না! মনে করছেন অভিযোগকারীরা। এর বিরুদ্ধে আগের সব বারের মতোই দলমত নির্বিশেষে দলীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতেই হবে। তাই, সোমবার বেলা ১২টায় পোর্টিকোতে বসে ঠিক হবে আন্দোলনের রূপরেখা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *