Breaking News
Home / TRENDING / আসানসোল পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি

আসানসোল পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি

ব্রজ বন্দ্যোপাধ্যায়:

 

২০২০ সালে আসানসোল পৌরসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে কার্যত ময়দানে নামতে শুরু করল আসানসোল জেলা বিজেপি নেতৃত্ব। দলের পুরোনো কর্মীদের নিয়ে এক বৈঠকে আসানসোল পুরসভা দখলে রোড ম্যাপ তৈরি করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য ভাইস প্রেসিডেন্ট বিশ্বপ্রিয় রায়চৌধুরী জানান, গত পৌরসভা নির্বাচনে বিজেপির হয়ে যাঁরা লড়াই করেছিলেন বা জিতেছিলেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে এবারে লড়াই জারি থাকবে। এছাড়া আগামী দিনে আসানসোল পুরসভা দখলের ক্ষেত্রে কি কি ভূমিকা নিতে হবে এবং কোন কোন কর্মসূচি মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, তার একটি পরিকল্পনা স্থির করা হয়েছে এদিনের বৈঠকে। তৈরি করা হয়েছে রোড ম্যাপ। আর এই বৈঠকের মধ্য দিয়েই আসানসোল পৌরসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখলের ক্ষেত্রে তারা কার্যত ময়দানে নেমে পড়ল বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *