নীল রায়।
প্রশাসনের বিরুদ্ধে তাঁর সুন্দরবন সফর নষ্টের অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে টুইট করে এমনই অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার উওর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন (Sundarban) এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, রাজ্যপালকে স্বাগত জানাতে হাজির হননি জেলাশাসক। রাজ্যপালে ডাকা বৈঠকে যাননি কোনও সরকারি আধিকারিক, বিধায়ক-সাংসদ। এমন পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছিলেন জগদীপ ধনখড়। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ এনে তাঁর ইঙ্গিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
এদিন সকালে টুইট করে রাজ্যপাল লেখেন, “আমার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সফরকালে মানুষের যে সাড়া পেয়েছি তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেলা প্রশাসনের কর্তা উপস্থিত ছিলেন না। আমার পরিদর্শনের উদ্দেশ্য নষ্ট করার জন্য তিনি এমন কাজ করেছেন। সম্পূর্ণ অসহযোগিতা করেছেন!” সঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “দুঃখের বিষয় এই যে আমার সাংবিধানিক দায়িত্ব পালন এভাবে আটকানো যাবে না।” এমন টুইট মারফত রাজ্যপাল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনকেই বার্তা দিতে চেয়েছেন, সে বিষয়ে নিশ্চিত বাংলার রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news