Breaking News
Home / TRENDING / আজ থেকে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু সৌরভের

আজ থেকে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু সৌরভের

নিজস্ব প্রতিবেদন:

 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে আজ থেকে দায়িত্ব ভার গ্রহণ করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সৌরভ। এরই সঙ্গে বুধবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) এর ৩৪ মাসের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, জুলাই ২০২০ পর্যন্ত এই পদে থাকবেন সৌরভ। 

 

সৌরভের সঙ্গে অমিত শাহের পুত্র জয় শাহ নতুন সচিব, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল কোষাধ্যক্ষ এর পদ সামলাবেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের বেঞ্চ ভারতীয় বোর্ডের সিওএ-এর মেয়াদ শেষের কথা ঘোষণা করেন। ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরএম লোঢা সিওএ কমিটি গঠন করেছিলেন। ৩৩ মাস পর সেই কমিটির মেয়াদ শেষ হল। 

 

১৪ অক্টোবর বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ এর নাম মনোনীত হওয়ার পর তিনি বলেন, বিগত তিন বছর ধরে ভারতীয় বোর্ডে যা কিছু হয়েছে, তারপর সেখান থেকে ভারতীয় ক্রিকেটে প্রশাসক হিসেবে আমি গুরুত্বপূর্ণ কিছু করতে চাই। আগামী ১০ মাসের জন্য বিসিসিআইয়ের সভাপতি হিসেবে থাকবেন সৌরভ। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, কোন ব্যাক্তি রাজ্য বা ভারতীয় বোর্ডে মিলিতভাবে টানা ৬ বছর থাকতে পারবে না। ২০১৪ সাল থেকে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ। তাই নিয়ম অনুযায়ী জুলাই ২০২০-তে সৌরভ এর মেয়াদ শেষ হবে। তারপর তিন বছর তিনি বাংলা বা ভারতীয় বোর্ডের কোন পদে থাকতে পারবেন না। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *