Breaking News
Home / TRENDING / সরকারী কর্মচারীদের অপশন ফর্ম পূরণ করতে বলল রাজ্য

সরকারী কর্মচারীদের অপশন ফর্ম পূরণ করতে বলল রাজ্য

সূর্য সরকার।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission)৷ কিন্তু, বেতন বৃদ্ধির সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এবার রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (রোপা / ROPA) ২০১৯-এর বিজ্ঞপ্তি জারি করে ‘অপশন’ ফর্ম পূরণের নির্দেশ দিয়েছিল রাজ্য৷ এবার সেই ‘অপশন’ ফর্ম পূরণের সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷
‘অপশন’ ফর্ম চালু করে সরকারি কর্মচারীদের থেকে ইতিমধ্যেই জানতে চাওয়া হয়েছে, তাঁরা কোনও সময় থেকে বর্ধিত হারে বেতন নেবেন ৷ সেই সংক্রান্ত ফর্ম জমা করার মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত৷ এবার সেই সময়মীমা বাড়িয়ে অর্থ দপ্তরের তরফে জারি হয়েছে ওই নয়া বিজ্ঞপ্তি৷

অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘অপশন’ ফর্ম দাখিল করতে বড় সংখ্যক কর্মচারীর সমস্যায় পড়েছেন৷ এখনও তাঁরা তা জমা করাতে পারেননি৷ ফলে,তাঁদের কথা মাথায় রেখে ‘অপশন’ ফর্ম দাখিলের সময় বাড়ানো হল৷ আগামী ১৫ জানুয়ারি ২০২০ সালের মধ্যে সমস্ত কর্মকারীকে এই ফর্ম দাখিল করতে পারবেন৷ কিন্তু, অপশন ফর্ম জমা করার সময় বাড়ানো হলেও রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (রোপা) ২০১৯ আগের বিধি অনুযায়ী কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে৷ ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর সেপ্টেম্বরে ‘রোপা ২০১৯’ বিধি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে অপশন ফর্ম পূরণের কথা উল্লেখ করা হয়৷ নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর করার কথা বলা হয়৷ একই সঙ্গে কোনও বকেয়া পাওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়৷ তবে, বকেয়া না দিলেও ‘নোশনাল’ এফেক্ট হিসাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর করতে চলছে৷ তার জেরেই প্রতি বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি ধরে কর্মীদের বর্ধিত বেতন হার নির্ধারিত করেছে রাজ্য৷

অপশন কী?

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা নিতে পারেন৷ আবার নতুন বেতন হারের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে৷ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের অপশন ফর্মে কর্মীরা জানাতে পারবেন, আপাতত তিনি যে হারে বেতন নিচ্ছেন, তা অব্যাহত থাকবে৷ আবার পরবর্তী পদোন্নতির সময় থেকে তিনি নতুন হারে বেতন নিতে পারেন৷ সেই অপশনও দেওয়ার সুযোগ আছে৷ তবে, এর আগে ২০০৯ সালের এপ্রিল মাস থেকে ১২ মাসের বকেয়া দেওয়া হলেও এবার বকেয়া পাওয়ার সুযোগ কোনও নেই৷ নির্দেশিকা মেনে পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে কর্মচারীদের নাম, দপ্তর, কত সালে কাজে যোগদান করেছেন, উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছেন, পে-ব্র্যান্ড কত, গ্রেড পে হিসাবে সেইসব কর্মচারীরা কত টাকা বেতন পান, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে বলা হয়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *