নিজস্ব সংবাদদাতাঃ
সোমবার মেডিকেল কলেজ নিয়ে উত্তাল বিধানসভা। এদিন মেডিকেল কলেজ নিয়ে বিবৃতি দিলেন স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর বিবৃতিতেও মেডিকেল কলেজের অনশনকে ‘প্রতীকী’ বলা হল। এর প্রতিবাদে অধ্যক্ষের সামনে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী নেতারা। বিবৃতি থেকে ‘প্রতীকী’ শব্দটি বাতিল করার দাবি জানান তাঁরা। এরপর বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী নেতারা। এদিকে হস্টেলের সুপার পার্থ প্রতিম মন্ডলকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে, যতদিন না ইডেন হাসপাতাল রোড এ নতুন হস্টেল তৈরি হচ্ছে ততদিন ছাত্রদের নিউ হস্টেল কমপ্লেক্সের তিনটি ফ্লোরে ছাত্রদের রাখার প্রস্তাব দেয় কাউন্সিলের শিক্ষকরা। সুত্র মারফত খবর নতুন অধ্যক্ষও পূর্ত দফতরকে কে ফোন করে আবেদন জানিয়েছেন নভেম্বরের মধ্যে নতুন হস্টেলের কাজ শেষ করার। ওপেন কাউন্সেলিংয়ের মাধ্যমে দুটি তলা প্রথম বর্ষের ছাত্রদের জন্য এবং দুটি তলায় পিজিটিদের থাকার ব্যবস্থা করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news