Breaking News
Home / TRENDING / আজ দফা চার, ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোটগ্রহণ

আজ দফা চার, ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোটগ্রহণ

ওয়েব ডেস্ক:

আজ সোমবার গোটা দেশে চতুর্থ দফার ভোট। ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে সবচেয়ে বেশি আসন মহারাষ্ট্রে। সেখানে ১৭টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

আজকের ভোটপর্বে রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যের ৮টি আসনে ভোট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এরাজ্যের কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বীরভূম ও বোলপুর।

প্রসঙ্গত, চতুর্থ দফায় মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৯ লক্ষ। তাঁরা ভাগ্য নির্ধারণ করবেন ৯৬১ জন প্রার্থীর। মোট বুথ সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার। সোমবারের ভোটপর্বে রয়েছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। যেমন, বিহারের বেগুসরাই কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তাঁর বিপক্ষে সিপিআই-এর কানহাইয়া কুমার।

এছাড়াও চতুর্থ দফায় লড়াইয়ের ময়দানে আছেন সলমন খুরশিদ (কংগ্রেস), বৈয়জন্ত পান্ডা (বিজেপি), মিলিন্দ দেওরা (কংগ্রেস), উর্মিলা মাতন্ডকর (কংগ্রেস) ও ডিম্পল যাদব (সমাজবাদী পার্টি)-এর মতো নামিদামি প্রার্থীরা। অপরপক্ষে বাংলাতেও এই দফায় রয়েছেন একাধিক তারকা তথা হেভিওয়েট প্রার্থী। আজ আসানসোলে মুখোমুখি লড়াই বাবুল সুপ্রিয় (বিজেপি) ও মুনমুন সেনের (তৃণমূল)। বর্ধমান-দুর্গাপুরে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীররঞ্জন চৌধুরি। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *