Breaking News
Home / TRENDING / বিজেপিকে পরোক্ষে সুবিধা করে দিতেই তৃতীয় ফ্রন্ট গড়ছেন মমতা : অধীর চৌধুরী

বিজেপিকে পরোক্ষে সুবিধা করে দিতেই তৃতীয় ফ্রন্ট গড়ছেন মমতা : অধীর চৌধুরী

নীল বণিক
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসলে বিজেপির এজেন্ট, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। তিনি কটাক্ষ করেন, ফেডারেল ফ্রন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর লক্ষ নয়। ফেডারেল ফ্রন্টের নামে দিল্লিতে একটি ঘোঁট তৈরি করতে চাইছেন তৃণমূল নেত্রী যা ২০১৯ এ পরোক্ষে বিজেপিকেই সাহায্য করবে। সোমবার কলকাতা প্রেস ক্লাবের এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে অধীর রঞ্জন চৌধুরী জানান, তৃণমূলের সঙ্গে এ রাজ্যে রাজনৈতিক যুদ্ধ জারি থাকবে প্রদেশ কংগ্রেসের। তবে জাতীয় স্বার্থে হাইকমান্ড রাজ্যের শাসক দলের সঙ্গে আলোচনা করতেই পারেন। প্রদেশ কংগ্রেস কোনও অবস্থাতেই ২০১৯ এ তৃণমূলের সঙ্গে জোটে যাবে না বলে দাবি করেন অধীর রঞ্জন চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *