নিজস্ব সংবাদদাতা
তাঁকে কেউ প্রাণ নাশের হুমকি দেয়নি। শাসক দলের কোনও নেতা ১০ তারিখের পর রাজ্য নির্বাচন কমিশনারের বাড়ি আসেননি। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গত কয়েকদিন ধরে চলা সমস্ত জল্পনার অবসান করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহ। একইসঙ্গে, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে না বলেও জানান কমিশনার । কয়েকদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান রাহুল সিংহ । তারপরেও নির্বাচন কমিশনার চুপ করে থাকায় বিতর্ক বাড়ছিল। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন অমরেন্দ্র সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news